1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তিন প্রজন্মের শিল্পীদের অভিনয়ে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। নির্মাণ করেছেন রাকেশ বসু।

নির্মাতা জানিয়েছেন, নাটকটির দৃশ্যধারণ চলছে, শিগগিরই এনটিভিতে প্রচার শুরু হবে নাটকের। এতে অভিনয় করেছে তিন প্রজন্মের শিল্পী ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী ও জাকিয়া বারী মম।

নাটকের গল্প নিয়ে রাকেশ বলেন, “চাওয়া পাওয়া পারিবারিক গল্পের নাটক। পারিবারিক সম্পর্ক আর নানা টানাপোড়েনের গল্প দেখা যাবে এতে। আশা করছি, প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।”

‘চাওয়া পাওয়ায়’ মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর।

ডলি জহুর বলেন, “এই ধারাবাহিকের গল্পটা বেশ সুন্দর। এমনিতেই রাকেশ বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। এই নাটকেও বেশ যত্ন নিয়ে প্রতিটি দৃশ্যের শুটিং করছে। এখন তো ভালো গল্পের বেশ সংকট। কিন্তু রাকেশের গল্প নির্বাচন সব সময়ই খুব ভালো। প্রতিটি নাটকেই সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করে।”

মেমী বলেন, চাওয়া পাওয়া জীবনের গল্প। তাই দর্শকের কাছে সহজেই উপভোগ্য হবে বলে মনে করছেন তিনি।

“ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরও অনেকেই আছেন। কাজটি করতে বেশ ভালো লাগছে।”

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর