1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে আজ। সোমবার (২৬ মে) সকাল থেকে এ কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মবিরতির ডাক দিয়েছে। ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিজনেস ডাইজেস্টকে এ তথ্য জানিয়েছেন।

শামছুদ্দীন মাসুদ বিজনেস ডাইজেস্টকে বলেন, ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে আমরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি করেছি। এরপর ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি করেছি। এবার পূর্বঘোষণা অনুযায়ী—আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সম্প্রতি রাজধানী ঢাকায় কয়েক দফা সমাবেশ করেছেন প্রাথমিক শিক্ষকরা।

অন্তর্বর্তী সরকারের গঠিত কনসালটেশন (পরামর্শক) কমিটি সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামছেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবি—

১. সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর