1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তাসনিম ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান, পণ্য সরবরাহের নামে টাকা হাতিয়ে নিচ্ছে , সতর্ক করলো টিসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত

টিসিবির নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে তাসনিম ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠারে সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে টিসিবি।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাসনিম ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান মসুর ডাল, চিনি ও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এক পত্রের বরাতে টিসিবিতে পণ্য সরবরাহ দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিচ্ছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই পত্রে তাসনিম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের সঙ্গে টিসিবির কোনো চুক্তি বা সংশ্লিষ্টতা নেই। ওই প্রতিষ্ঠানের সঙ্গে টিসিবির কোনো কার্যক্রমও নেই।

এতে আরও বলা হয়, তাসনিম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের সঙ্গে টিসিবি সংশ্লিষ্ট বা টিসিবির নামে বিভ্রান্তি এড়াতে কোনো আর্থিক লেনদেন না করতে সবাইকে অনুরোধ করা হলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর