1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ঐতিহ্যবাহী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চার সেশনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনলাইনে যুক্ত হন। তিনি বলেন, সুদূর লন্ডন থেকে আপনাদের সঙ্গে থাকতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আজ আপনাদের জন্য বিশেষত আমাদের জন্য খুব আনন্দের দিন। আজ আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। কারণ, মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি। আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. খলীলুর রহমান মাদানী। এতে দেশের প্রতিথযশা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আলিম, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ এ মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ১২০টি ব্যাচের তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর