1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তাঁতীবাজার মণ্ডপে আহতদের দেখতে মিটফোর্ডে স্থানীয় সরকার উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার পূজামণ্ডপে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে যান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এছাড়া তিনি ১৭ নম্বর তাঁতীবাজার পূজা কমিটির মণ্ডপটিও পরিদর্শন করেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপে ছিনতাইকারীরা পেট্রোলবোমা সদৃশ বস্তু ছুঁড়ে মারেন। এরপর রাতে তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। পরে আহতদের দেখতে হাসপাতালে যান।

জানা গেছে, তাঁতীবাজার পূজামণ্ডপের পেছনে তিন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় তাদের ধরার চেষ্টা করলে ৪ জনকে ছুরিকাঘাত করেন। এছাড়া তারা পেট্রোলবোমা সদৃশ বস্তু ছুঁড়ে মারেন। বে সেটি বিস্ফোরিত হয়নি।

শুক্রবার রাত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় এ খবর জানার সঙ্গে সঙ্গে তাঁতীবাজারের পূজামণ্ডপ তাৎক্ষণিক দেখতে যান স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।

গতকাল রাতে মতবিনিময়কালে হাসান আরিফ বলেন, ‘আজ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা অষ্টমী উদযাপন করেছেন। শনিবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করবেন। শারদীয় দুর্গোৎসবের বাকি দিনগুলো নির্বিঘ্নে উদযাপন করুন। আগের যে কোনো সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পূজামণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নির্ভয়ে উৎসব পালন করুন।

তাঁতীবাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান। এ সময় তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সাথে কথা বলেন। আহতদের চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা করা না হয়- সেজন্য চিকিৎসকদের নির্দেশনা দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর