1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ- কোটা আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে সব হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজয় একাত্তর হলে ছাত্রলীগ-শিক্ষার্থী সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা হলেন ইসকায়া (২৪), শাহিনুর (২৪), ফাহমিদা (২১), সীমা (২১), তামান্না (২৪), সায়মা (২৫), আশিক (২৪), মাহমুদুল (২৩), ইয়াকুব (২১), কাজী নাফিজ আফজাল (২৪), মাসুদ (২৩), সাইমন রেজা (২৬), সাকিব (২২) ও জহির (২২)।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর