1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাবিতে আন্দোলনকারীরা ও ছাত্রলীগ মুখোমুখি : সংঘর্ষের শঙ্কা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : একদিকে জগন্নাথ হলে অবস্থান করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে টিএসসিতে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উভয় পক্ষই মাঝেমধ্যে তেড়ে আসছে এক-অন্যের দিকে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে দেখা যায়, দুই পক্ষই একে-অপরের দিকে লাঠি হাতে এগোতে থাকে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হওয়ার পরিস্থিতি দেখা যায়। এসময় কোটা সংস্কার আন্দোলনকারীরা জগন্নাথ হলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে ছাত্রলীগের নেতারা তাদের কর্মীদের সরিয়ে আনেন। এসময় কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগের এক সাবেক নেতাকে পিটিয়ে আহত করেন।

এ প্রতিবেদন লেখার সময় দুপক্ষকে একে-অপরের থেকে ২৫০ মিটার দূরত্বে অবস্থান করতে দেখা যায়, যে কোনো মুহূর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য দেখা যায়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর