1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা কলাপট্টি এলাকা থেকে নিহত ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নিহত ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার পশ্চিম গ্রামে। মৃত ইকবাল আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতেন এবং ব্যবসা করতেন। তার এক সন্তান রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর