1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কন্টিনজেন্সি (আকস্মিক) বাজেটের অর্থ আত্মসাৎ ও প্রশিক্ষণরত শিক্ষকদের নিম্নমানের খাবার প্রদানের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে তিন ঘণ্টাব্যাপী কলেজে অবস্থান করে সংশ্লিষ্ট সবার জবানবন্দি গ্রহণ এবং নথিপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। অভিযোগ ছিল কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধেও।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে লেইস প্রজেক্টের স্টাডি ট্যুরে কক্সবাজার ভ্রমণ না করেই অর্থ আত্মসাৎ হয়েছে। এছাড়া কলেজের বিভিন্ন প্রকার প্রকল্পের ট্রেনিং কোর্সে ফুডিংয়ের নামে খাবার সরবরাহে বিপুল পরিমাণ অর্থ লোপাট হয়েছে। এছাড়া বিভিন্ন ট্রেনিং সেশনে নিজে রিসার্চ পারসনের নামে সম্মানি নেওয়া, পরিবহন এবং নানা প্রকার অভ্যন্তরীণ কমিটির বরাদ্দকৃত টাকা ও ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। শুধু তাই নয় টানা ৩ বছর কুমিল্লা টিচার্স ট্রেনিংয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকাকালে অধ্যক্ষ রিজিয়া সুলতানা হোস্টেলে অনিয়মতান্ত্রিকভাবে ৪টি রুমের ১২টি সিট দখল করে বসবাস করছেন।

অভিযানের বিষয়ে দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অভিযান টিম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সরেজমিনে পরিদর্শন করেছে। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয় এবং শিক্ষক, কর্মচারীসহ অন্যান্যদের বক্তব্য গ্রহণ করা হয়। প্রাপ্ত তথ্যাবলি পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা করে অভিযান টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে দুদকের অভিযান ও অভিযোগের বিষয়ে অধ্যক্ষ রিজিয়া সুলতানা বলেন, অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। আমার মান-সম্মান নষ্ট করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে। দুদকের অভিযান টিমের কাছে সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করেছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর