1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকা কলেজের উপাধ্যক্ষ হলেন নাছিমা আক্তার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। তিনি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

গত ৭ নভেম্বর ‘ইডেন মহিলা কলেজের’ ইংরেজি বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগমকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর