1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকা কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

ঢাকা কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২০) ছয় ক্যাটাগরিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ১৭টি
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২০টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২০টি
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২১টি
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন ফি: কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ এবং অফিস সহায়ক পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা কর অঞ্চল-২০ এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৪, বিকাল ৫টা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর