1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকায় সর্বনিম্ন ৫ টাকা বাড়তি ভাড়া নিতে চায় পরিবহনগুলো

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সড়কে এখনো পুরোপুরি কার্যকর হয়নি নতুন হার।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এবং পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) থেকে নির্দিষ্ট দূরত্বে সর্বনিম্ন পাঁচ টাকা ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে কিছু কিছু পরিবহন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কালশী থেকে রাজধানী বাসে ওঠেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরমান হোসেন। তিনি যমুনা ফিউচার পার্ক যেতে ২০ টাকা ভাড়া দেন। বাসের কন্ডাক্টর তাকে জানান, পরদিন থেকে ভাড়া পাঁচ টাকা বাড়ানো হতে পারে। সে অনুযায়ী কালশী থেকে যমুনা ফিউচার পার্ক ভাড়া দাঁড়াবে ২৫ টাকা।

এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আরমান হোসেন বলেন, ‘সরকার যেখানে প্রতি কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে, সেখানে নির্দিষ্ট রুটে পাঁচ টাকা বাড়ানোর চেষ্টা অযৌক্তিক।’

অন্যদিকে, পল্লবী থেকে শ্যামলী রুটে চলাচলকারী কয়েকটি বাসের কন্ডাক্টর জানিয়েছেন, তারা এখনো আগের ভাড়াই নিচ্ছেন।

প্রজাপতি পরিবহনের কন্ডাক্টর সজীব বলেন, ‘নতুন কোনো ভাড়ার তালিকা পাইনি। আগের তালিকা অনুযায়ী ভাড়া নিচ্ছি। কত বাড়বে সেটাও জানি না।’

মতিঝিল, গুলিস্তান ও উত্তরার বিভিন্ন রুটের বাসচালক ও শ্রমিকরাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তারা জানান, এখনো বর্ধিত ভাড়া তারা কার্যকর করেননি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরে ভাড়া বাড়ানো হতে পারে, যা পাঁচ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করছেন তারা।

শিকড় বাসের এক চালক বলেন, ‘আমরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিই না। কিন্তু ভাড়া বাড়ানোর পর হট্টগোল শুরু করেন কিছু যাত্রী। এসময় বাস চালানো কঠিন।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা বাসে তা দুই টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ২৩ পয়সা।

এছাড়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় ভাড়া দুই টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা বহাল রাখা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর