1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকায় কুয়াশা, শীতের তীব্রতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। শুক্রবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। সকাল পৌনে ৯টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের।

এই ঘন কুয়াশার মধ্যে ঢাকার তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর