1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বায়ুদূষণের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, আজ দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করা দিল্লির স্কোর ৫১৯। অর্থাৎ আজ দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভোর স্কোর ২৮৬, অর্থাৎ শহরটির বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর।

একইভাবে ঢাকার বায়ুও আজ খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৬৪। এর ঠিক পরেই অবস্থান করছে পাকিস্তানের রাজধানী লাহোর। লাহোরের বাতাসও আজ খুবই অস্বাস্থ্যকর এবং তাদের স্কোর ২৫৭। এছাড়াও খুবই অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (২৪৯) এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে (২১৫)।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর