1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকায় কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপের’ সদস্য কানা রাব্বি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রাজধানী ঢাকার পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপের’ সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (৫ মার্চ) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ভইরা দে গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানা এলাকায় বেশকিছু কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। যার মধ্যে ভইরা দে গ্রুপের সক্রিয় সদস্য রয়েছে ২০ থেকে ২৫ জন। এই গ্রুপের সদস্যরা পল্লবী থানার কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপের বিরুদ্ধে বেশকিছু সংবাদ প্রকাশ হয়।

গ্রেফতার রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর