1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকায়ও শীতের প্রকোপ বেড়েছে : সূর্যের দেখা নেই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকায়ও শীতের প্রকোপ বেড়েছে। গতকাল বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে নগরী। পুরো রাজধানীতে জেঁকে বসেছে শীত।

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে কর্মস্থল ও অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে।

ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা ফেরি চলাচল বন্ধ
বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছিল, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস কমতে পারে। এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বিজনেস ডাইজেস্টকে বলেন, এখন যে বাতাস কুয়াশা আসছে এটা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে উত্তরাঞ্চল দিয়ে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর