1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর ঢাকায় প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। তবে ঢাকা থেকে সব ট্রেন যথা সময়ে ছাড়ছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র। ঘটনায় ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচের বগি লাইনের বাইরে চলে যায়।

দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। ফলে সেকশন ক্লিয়ার করা হয়েছে।

আরও জানায়, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। সেটি ক্যান্টনমেন্ট স্টেশনে ছোট শান্টিং শেষে উদ্ধারে যাবে। তারপর সবগুলো কোচকে ঢাকায় এনে শান্টিং করে যমুনা এক্সপ্রেস ট্রেন চালানো হবে।

আরেকটি সূত্র জানায়, লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঢাকা থেকে ট্রেনগুলো ছেড়ে গেলেও আসতে বিলম্ব হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর