1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ড্যাবের নির্বাচনে ডা. হারুন-শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিএনপিন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১২টার পর এই ফলাফল ঘোষণা করা হয়।

ভোটে সভাপতি পদে অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ পেয়েছেন ১৩৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডাক্তার এ কে এম আজিজুল হক পেয়েছেন ১২০২ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে ডাক্তার আবুল কেনান পেয়েছেন ১৩৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার ডা. সাইফ উদ্দিন সিদ্দিক আহমেদ তুহিন পেয়েছেন ১২৩৩ ভোট।

মহাসচিব পদে ডাক্তার জহিরুল ইসলাম শাকিল পেয়েছেন ১৪৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার আব্দুস শাকুর খান পেয়েছেন ১০৭৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে ডাক্তার মেহেদী হাসান পেয়েছেন ১৩১২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফিদ উল ইসলাম জন পেয়েছেন ১২৫৯ ভোট।

সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান লিপু পেয়েছেন ১৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আবু মুহাম্মদ আহসান ফিরোজ পেয়েছেন ১২৪৯ ভোট।

মোট ভোটার ছিল ৩১৩৭ জন এবং কাস্ট ভোট হয়েছে ২৩০০টি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর