1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডেভেলপমেন্ট হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপির মেয়েরা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

বছরজুড়ে ট্রেনিংয়ের মধ্যে থাকা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েরাই যে ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হবে, সেটা অনুমিতই ছিল। গ্রুপ পর্বের ৫ ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বিকেএসপি। তাদের জয়ের ব্যবধান ছিল ১৫ থেকে ১৮ গোলের ব্যবধানে।

পাঁচ ম্যাচে ৮২ গোল দিয়ে হজম করেছে মাত্র একটি। সেমিফাইনালে রাজশাহীকে হারিয়েছে ৮-০ গোলে। এমন ধারাবাহিকতায় ফাইনালে ওঠা দলটির কাছে শিরোপা নির্ধারণী ম্যাচে কিশোরগঞ্জ কত গোল খায়, সেটিই ছিল দেখার। এর আগে গ্রুপ পর্বে দুই দলের দেখায় বিকেএসপির জয় ছিল ১৫-০ গোলে।

শনিবার মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেই কিশোরগঞ্জ গ্রুপ পর্বের চেয়ে ৭ গোল কম খেয়ে হেরেছে ৮-০ ব্যবধানে।

কিশোরগঞ্জ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল যশোরের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিশোরগঞ্জের মেয়েরা জিতেছিল ২-১ ব্যবধানে।

ফাইনালের পর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উপস্থিত ছিলেন স্পন্সর ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর