1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডেঙ্গুকে মহামারি ঘোষণা করলো ভারতের কর্ণাটক রাজ্য

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ডেঙ্গুকে মহামারি ঘোষণা করলো ভারতের কর্ণাটক রাজ্য। গত এক দশকে ডেঙ্গু পরিস্থিতি এতটা খারাপ হয়নি দক্ষিণের এই রাজ্যেটিতে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কর্ণাটক সরকার ডেঙ্গুকে মহামারি ঘোষণা করেছে। কর্ণাটক মহামারি আইন, ২০২০ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বসতবাড়ি, দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা অন্য নির্মাণাধীন ভবনে মশার বংশবিস্তার রুখতে যে বিধি রয়েছে, সেগুলো ভঙ্গ করলে জরিমানাও করবে সরকার।

চলতি বছরে কর্ণাটক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েছে। সরকারি হিসাবে চলতি বছরে রাজ্যটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। যা গত বছরে কর্নাটকে মোট ডেঙ্গু আক্রান্তের তুলনায় প্রায় পাঁচ হাজার বেশি।

এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে না থাকলেও, কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কর্ণাটক সরকার। সেই কারণেই আগে থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বাড়ির মালিক বা অন্য কোনো ভবনের দায়িত্বপ্রাপ্তদের নজর রাখতে হবে বাড়ি বা ভবনের ট্যাঙ্ক, সংলগ্ন পার্ক, খেলার মাঠ বা অন্য কোনো জায়গায় মশার বংশবিস্তার হচ্ছে কি না। কোথাও কোনো অনিয়ম দেখা গেলে মালিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪০০-২০০০ রুপি পর্যন্ত জরিমানা করা হতে পারে।

বসতবাড়িগুলোর ক্ষেত্রে শহরাঞ্চলে জরিমানার অঙ্ক ৪০০ রুপি ও গ্রামীণ এলাকায় জরিমানা হবে ২০০ রুপি করে। বাণিজ্যিক ভবনগুলের ক্ষেত্রে শহরাঞ্চলে জরিমানা হবে ১০০০ রুপি ও গ্রামাঞ্চলে ৫০০ রুপি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর