1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডিএসইতে ৪ মাসের সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে বুধবার (২২ অক্টোবর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সামান্য উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে অধিকাংশ শেয়ার ও ইউনিটের বাজারদর।

গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির। বিপরীতে কমেছে ১৭৮টির। আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর পতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৮১টি, ‘বি’ ক্যাটাগরির ৪৪টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৩টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর কমা সত্ত্বেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৮৯ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে গতকালের তুলনায় আরও ১২২ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন কমেছে। এদিন মোট ৩৫৫ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন চলতি বছরের ১৯ জুনের পর সর্বনিম্ন। ওইদিন এক্সচেঞ্জটিতে ৩০৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

ডিএসইতে সূচক বাড়লেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি বাজারে অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। তবে এক্সচেঞ্জটির লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮০২ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে এবং কমেছে ৯৪টির। আর ৩৪টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।

আজ সপ্তাহের শেষ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকা। গতকাল ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর