1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রতিনিধিদলের সাক্ষাৎ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকার মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল।

বুধবার (৪ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। ঢাকার মার্কিন দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাচের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজো স্পেশালিস্ট মুহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এফবিআইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর