1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, মুক্তি পাচ্ছে কবে

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’র ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় সিনেমাপ্রেমীরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সিনেমাটির ট্রেলার। মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ডের সেই ঝলকেই যেন চমকে উঠেছেন ভক্তরা। প্রকাশের একদিনের মধ্যেই ট্রেলারটি ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে গেছে।

বড় বাজেটের এই সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক, নাচের ভঙ্গি- সবকিছুতেই জীবন্ত হয়ে উঠেছে ‘কিং অব পপ’-এর উপস্থিতি। অনেকেই বলছেন, যেন পর্দায় আবার ফিরে এসেছেন মাইকেল নিজেই।

স্বল্প সময়ের ট্রেলারেই উঠে এসেছে মাইকেলের শৈশব, বেড়ে ওঠা, সংগীতজগতে পা রাখা এবং কোটি ভক্তের হৃদয় জয় করার গল্পের ঝলক। গায়ক, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা ও সমাজসেবক-বহুমাত্রিক এই তারকার জীবনের উত্থান-পতনের বিভিন্ন অধ্যায়কে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।

বায়োপিকটি নির্মাণ করেছেন হলিউড নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত চিত্রনাট্যকার জন লোগান। জাফার জ্যাকসনের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন নিয়া় লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গো।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল ও বেনজোডিয়াজেপাইন প্রয়োগজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তার জীবন ও সংগীতযাত্রা ঘিরে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ২৪ এপ্রিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর