1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ট্রাম্পের ২ ঘণ্টার বৈঠক শেষ, যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত কি আসছে?

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সিচুয়েশন রুম’-এর বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউজে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পার হলেও ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানায়নি কর্তৃপক্ষ।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, ‘সিচুয়েশন রুমের বৈঠকটি শেষ হয়েছে এবং এটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতেই পৌঁছাবেন যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো এবং তার বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’

এর আগে শুক্রবার সকালে ট্রাম্প নিজেই এই বৈঠকের ঘোষণা দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে একটি ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।

তেহরানের প্রতিক্রিয়া ও হরমুজ প্রণালি সংকট:
এদিকে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ সচল থাকলেও এখনো কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশ এখনো যোগাযোগ রক্ষা করে চলেছে, তবে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্ভাব্য এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নিজেদের নিয়ম মানতে বাধ্য করতে ইরান ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথোরিটি’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে। সংস্থাটিকে সম্প্রতি মার্কিন রাজস্ব দপ্তর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করলেও তারা তাদের কার্যক্রম ‘বিনা বাধায়’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর