নিজস্ব প্রতিবেদক :
গতকাল দেশব্যাপী পালিত হয়েছে খুশির ঈদ। কিন্তু কক্সবাজারের টেকনাফ সীমান্তবাসীর জন্য কাটছে ভয়ংকর সময়। দু’দিন ধরে মিয়ানমার থেকে থেকে এসেছে গোলাগুলি ও মর্টার শেলের আওয়াজ। আতঙ্ক নিয়ে ঘুমহীন রাত কাটিয়েছেন টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন সীমান্তের বাসিন্দারা। দু’দিন ধরে থেমে থেমে মর্টার শেল ও গুলির শব্দ ভেসে আসছে। এতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত টেকনাফের কয়েকটি পয়েন্টে সীমান্তে ভারী মর্টার শেলের শব্দ নিয়ে আতঙ্কে রাত কাটে স্থানীয়দের। মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এতে টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জর পাড়া, হ্নীলা, মোলভী পাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া এলাকায় সীমান্তের ওপারে থেমে থেমে গুলি ও মর্টার শেলের শব্দ পাওয়া গেছে