1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টানা ২য় মেয়াদে নারী সাফ ফুটবলের আয়োজক হচ্ছে নেপাল।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বিডি স্পোর্টস ডেস্ক : হাতে ভেন্যু না থাকায় দুই দিন আগেও বাফুফে আশাবাদী ছিল আগামী নারী চ্যাম্পিয়নশিপের আসর বসবে ঢাকাতে। নেপাল ও ভুটানের পাশাপাশি বাংলাদেশও নারী সাফের আয়োজক হওয়ার আবেদন করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কাছে; কিন্তু ঢাকা নয়, টানা দ্বিতীয় মেয়াদে মেয়েদের সাফের আয়োজক হতে যাচ্ছে নেপালের কাঠমান্ডু।

সোমবার অনুষ্ঠিত সাফের টুর্নামেন্ট কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে কাঠমান্ডুতে হবে এবারের সাফ। তারিখও নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হবে ১৭ থেকে ৩০ অক্টোবর।

২০২২ সালে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে বসেছিল বাংলাদেশ। এবার সাবিনারা স্বপ্ন দেখেছিল ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার।

তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ভেন্যু নিয়ে একটা শঙ্কা ছিল বাফুফের। তিনদিন আগে নারী সাফের ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেছে নেওয়ার কথা বলেছিলেন নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।

তবে সাফ তাতে সায় দেয়নি। আগ্রহ ছিল ভুটানেরও। তবে ফ্লাইট নিয়মিত না থাকায় তাদের আগ্রহ বিবেচনায় আসেনি। বরং সব দিক চিন্তা করে কাঠমান্ডুকেই দেওয়া হয়েছে আয়োজক হওয়ার স্বত্ব।

সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন বিষয়টা। এ বছর আগস্টে নেপালে হবে সাফ ছেলেদের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এরপর সেপ্টেম্বরে ভুটান আয়োজন করবে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর