1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টানা তৃতীয় বছরে জনসংখ্যা কমলো চীনে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | চীনে টানা তৃতীয় বছরে জনসংখ্যা কমেছে। কারণ দেশটিতে জন্মহারের চেয়ে মৃত্যু বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছে, আসন্ন বছরগুলোতে এই সংকট আরও প্রকট হতে পারে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৪ সালে দেশটির জনসংখ্যা ১ দশমিক ৩৯ মিলিয়ন কমে ১ দশমিক ৪০৮ বিলিয়নে দাঁড়িয়েছে। ২০২৩ সালে চীনের জনসংখ্যা ছিল ১ দশমিক ৪০৯ বিলিয়ন।

কর্মী ও ভোক্তা কমার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে উদ্বেগ বাড়ছে। তাছাড়া বয়স্কদের সেবায় বাড়তি খরচ ও অবসরজনিত সুবিধার কারণে এরই মধ্যে ঋণে জর্জরিত দেশটির স্থানীয় সরকার আরও চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে ২০২৪ সালে মোট ৯ দশমিক ৫৪ মিলিয়ন শিশুর জন্ম হয়, যা আগের বছর ছিল ৯ দশমিক শূন্য ২ মিলিয়ন। এক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মহার কিছুটা বেড়েছে।

অন্যদিকে ২০২৪ সালে দেশটিতে ১০ দশমিক ৯৩ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১১ দশমিক ১ মিলিয়ন।

১৯৮০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি কার্যকর ছিল। মূলত জনসংখ্যা কমার ক্ষেত্রে এই নীতিকে দায়ী করা হয়। তাছাড়া দ্রুত নগরায়নও এক্ষেত্রে ভূমিকা রেখেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর