1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টাকা দিয়ে ঢাকায় ঝটিকা মিছিল, জামালসহ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়নকারী, অংশগ্রহণকারী জামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

গ্রেপ্তাররা হলেন— আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ও ১ নম্বর গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় বেইলী রোড থেকে কামাল হোসেন এবং রাত সাড়ে ১০টায় জুরাইন এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

একই রাত সাড়ে ১১টায় ধানমন্ডি ১০/এ নং রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মো. রনিকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে রাত পৌনে ১১টায় একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের টিম।

ওইদিন রাত দেড়টার দিকে অপর এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে ঢাকায় ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন এবং লোক সরবরাহ করেছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর