1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। সংক্ষিপ্ততম সংস্করণে আফগানদের হোয়াইটওয়াশ করে এবার ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন সাইফ হাসান। এই সংস্করণে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার।

ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাঈম শেখ। তাই ব্যাকআপ ওপেনার হিসেবে দলের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি একাদশে সুযোগ পাননি। তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান বা নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে দেখা যাবে।

বাংলাদেশ :
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান :

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর