1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৪ রান করেও হারতে হয়েছিলো বাংলাদেশকে। এবার সেই একই মাঠে টস জিততে পারেননি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবুও, প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে গেলেন তিনি। টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ।

প্রথম ম্যাচে টস জিতে মিরাজ বলেছিলেন, রান হবে ২৮০’র আশপাশে। বাংলাদেশ করেছিলো ২৯৪ রান; কিন্তু ব্যাটাররা ভালো করলেও বোলার এবং ফিল্ডারদের ব্যর্থতায় হারতে হয়েছিলো টাইগারদের।

এবার টস হেরে ব্যাট করার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট বেশ ভালো। আগেরটার মতোই উইকেট মনে হচ্ছে। সুতরাং, আমাদের স্পিনাররা বেশ ভালো একটা সুযোগ পেতে যাচ্ছে। আর জিততে হলে তো ভালো একটি স্কোর গড়তেই হবে।’

তাসকিন আহমেদকে বাদ দিয়ে এই ম্যাচের একাদশে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। অভিষে হচ্ছে মারকুইনো মিন্ডলের।

সকালের শিশির ভেজা উইকেটে বোলাররা বেশ ভালো করতে পারবে। এ কারণে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন ক্যারিবীয় কোচ সাই হোপ।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, সাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, মারকুইনো মিন্ডলে, গুদাকেশ মোতি, জাইডেন সিলস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর