1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংএ ভারত।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১১১ বার পঠিত

সুপার এইটের লড়াই শুরু হয়েছে আগেই। দুটি ম্যাচ এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। এবার মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত। সুপার এইটে প্রথম ম্যাচে ভারতীয়দের প্রতিপক্ষ আফগানিস্তান।

বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আফগান অধিনায়ক রশিদ খানের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

শুরুতেই আফগান বোলারদের পরীক্ষা নিতে চান রোহিত শর্মা। এ কারণেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ছেন তিনি। যদিও বলছেন, উইকেট কী ধরনের আচরণ করবে তা জানেন না। তবে নিউ ইয়র্কের চেয়ে ভালো উইকেট হবে, সেটা আশা করছেন।

প্রথমে ব্যাট করতে চেয়ছিলো আফগানিস্তানও। টস জিতলে একই সিদ্ধান্ত নিতেন রশিদ খান। কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করা দলই সুবিধা পায় বেশি। এ কারণে এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন রশিদও। যদিও টস তো আর তার হাতে নয়। এটা ভাগ্যের ব্যাপার।

স্পিনাররা ভালো করবেন এখানে। এ কারণে ভারত মোহাম্মদ সিরাজের পরিবর্তে কুলদিপ যাদবকে নিয়েছে একাদশে। একটি পরিবর্তন আফগানিস্তান দলেও। করিম জানাতের পরিবর্তে দলে নেয়া হয়েছে হযরতউল্লাহ জাজাইকে।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাদ পান্ত (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, শিবাদ দুবে, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব, আর্শদিপ সিং।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর