1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঝটপট তৈরি করুন পানতোয়া

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

বাঙালির যে কোনো শুভ কাজে মিষ্টি চাই। মিষ্টির মধ্যে অত্যন্ত চেনা হল পানতোয়া। পরীক্ষার ফলাফলের পর যদি দোকানে মিষ্টি না পাওয়া যায়, তাহলে বাসাতেই বানিয়ে নিন। এক্ষেত্রে, সন্দেশ, রসগোল্লা, বা পানতোয়া সবই বাসায় তৈরি করা যায়। হাতের কাছেই যে উপকরণ আছে তা দিয়েই পানতোয়া বানিয়ে ফেলতে পারেন। আসুন জেনে নিই কিভাবে তৈরি করবেন-

উপকরণ :

১. দুধের ছানা ২ কাপ
২. সুজি ২ টেবিল চামচ
৩. ময়দা আধা কাপ
৪. ঘি ২ টেবিল চামচ
৫. বেকিং সোডা কোয়ার্টার চা চামচ
৬. তেল পরিমাণমতো
৭. চিনি ২ কাপ
৮. পানি ২ কাপ
৯. এলাচ গুঁড়া সামান্য
১০. লেবুর রস ১ চা চামচ
১১. জাফরান সামান্য

প্রস্তুত প্রণালি :

ছানা, সুজি, বেকিং সোডা দিয়ে একসঙ্গে মিশিয়ে ঘি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেশান। এবার ছোট ছোট বল তৈরি করুন। প্যানে তেল গরম করে মাঝারি আঁচে পানতোয়ার বলগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। চিনি, পানি দিয়ে সিরা তৈরি করে এলাচ গুঁড়া যোগ করুন। ভাজা পানতোয়া গুলো সিরায় ঢেলে দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে জাফরান দিয়ে পরিবেশন করুন মজাদার পানতোয়া।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর