1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঝটপট তৈরি করুন তেলের পোয়া পিঠা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | শীত আসতেই ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বিভিন্ন ধরনের পিঠা মধ্যে তেলের পোয়া পিঠা অন্যতম। তেলের পিঠা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা। রইলো রেসিপি-

১. চালের গুঁড়া ২ কাপ
২. ময়দা আধা কাপ
৩. খেজুরের গুড় বা চিনি ১ কাপ
৪. লবণ ১ চিমটি
৫. তেল ভাজার জন্য
৬. বেকিং সোডা সামান্য ও
৭. পানি পরিমাণমতো।

পদ্ধতি

একটি পাত্রে পানি দিয়ে হালকা গরম করে সব উপকরণ দিন। ভালো করে মিশিয়ে ঘন করে নিন। এরপর মিশ্রণটি আধা ঘণ্টা ঢেকে রেখে দিন। তারপর ননস্টিকের পাত্রে তেল গরম করুন। তেল খুব ভালোভাবে গরম করতে হবে।

এরপর বড় গোল চামচ দিয়ে মিশ্রণ তেলে ছাড়ুন। কয়েক সেকেন্ডেই পিঠাটি ফুলে উঠবে। পিঠার দু’পাশ উল্টে কিছুক্ষণ পর তেল থেকে তুলে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম গরম পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর