1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জ্বালানি সাশ্রয়ে নতুন সূচিতে চলবে বীমা অফিস

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বীমা কোম্পানিগুলোর অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পাঠানো নির্দেশনার প্রেক্ষিতে রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে আইডিআরএ।

নতুন সময়সূচি অনুযায়ী, লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে।

এর আগে শনিবার (৪ এপ্রিল) মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে জরুরি পরিষেবাগুলো এই নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর