ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে জোহানেসবার্গ টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ২৮ ওভার। প্রথম সেশনের পর লাঞ্চ বিরতিতে গিয়ে আর মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিনের বাকি খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল।
আজ চতুর্থ দিন ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। উইকেটে ৫৬ রানে ছিলেন রায়ান রিকেলটন এবং ৫ রানে কাগিসো রাবাদা। চতুর্থ দিনের শুরুতেই অবশ্য এই দুই ব্যাটার নিজেদের রান ৪০০ পার করে দেন। এরপরই লিড নিতে শুরু করে তারা।
এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ৯৪.১ ওভারে ৭ উইকেটে ৪১০ রান। রায়ান রিকেলটন ৬১ রানে এবং কাগিসো রাবাদা ২৩ রানে ব্যাট করছেন। হাসান মাহমুদ ৪টি এবং তাসকিন আহমেদ ২টি উইকেট নেন। বাংলাদেশের চেয়ে এরই মধ্যে ১০ রানে এগিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় দিন টেম্বা বাভুমা ব্যক্তিগত ৪৯ রানের মাথায় ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরপর তিনটি উইকেট নিয়ে চাপে ফেলে দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। সেই সুখস্মৃতি নিয়েই জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু এরপর আর বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি।
তৃতীয় দিনের প্রথম ঘণ্টা উইকেটশূন্য থাকার পর বাংলাদেশের কপাল খোলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের অস্বস্তি নিয়ে ৪৯ রানে মাঠ ছাড়লে। তাসকিন আহমেদ দ্রুত দুই উইকেট ও আরেকটি হাসান মাহমুদ তুলে নিলে ৪ উইকেট নিয়ে ৪ উইকেটে ৩৫৮ থেকে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
বাভুমা উঠে যাওয়ার পর প্রথমে গোল্ডেন ডাকে তাসকিন ফেরান উইয়ান মুল্ডারকে। ফলে পঞ্চম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। উইকেটের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ দেন লিটন কুমার দাসের গ্লাভসে। নতুন বলে উইকেট পান তিনি।
এরপর নতুন ব্যাটার মার্কো ইয়ানসেনকেও লিটনের ক্যাচ বানান তাসকিন। মাত্র ৮ রান করে আউট হন তিনি।
তাসকিনের সঙ্গে যোগ দিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তিনিও উইকেট পান লিটনের সহায়তায়। সাইমন হার্মার ক্যাচ দেন উইকেটের পেছনে ১ রানে অল্পের জন্য রাবাদাকে আউট করতে পারেননি হাসান। ব্যাটে লেগে বল সামনে পড়লে অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি হাসান। ফলে বেঁচে যান রাবাদা।
এর আগে, গতকাল সংবাদ সম্মেলনে তৃতীয় দিনের প্রথম সেশনে ২-৩টি উইকেট নেওয়ার আশা ব্যক্ত করেছিলেন লিটন কুমার দাস। কিন্তু তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো রায়ান রিকেলটনের সহজ ক্যাচ ছেড়ে দেন মাহফিজুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহানেসবার্গে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.