1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জোড় নয়, এখন থেকে বিজোড় মাসে এমপিওভুক্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন করতে হয় প্রতি জোড় মাসে। তবে এ সময়ের পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- বিজোড় মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ব) মাউশির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। শিগগির এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

মাউশির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা বিজোড় মাসে এমপিওর আবেদন করবেন। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করা যাবে।

জানা যায়, স্কুল-কলেজে নতুন যোগদান করা শিক্ষকদের প্রতি জোড় মাসে এমপিও আবেদন করতে হতো। প্রতি মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এ আবেদন সাবমিট করতে হয়। এরপর উপজেলা ও জেলা শিক্ষা অফিস ফাইলটি মাউশির আঞ্চলিক কার্যালয়ে ফরোয়ার্ড করেন।

অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় মাউশির ইএমআইএস সেলে আবেদন পাঠালে সভা করে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন থেকে বিজোড় মাসেও এমপিও আবেদন করা যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর