1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জুলাই বিপ্লব : আহতদের চিকিৎসায় আড়াই কোটি টাকা দেওয়ার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে আহতদের মধ্যে ৫০০ জনের প্রত‍্যেককে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন সাক্ষাৎ করতে গেলে এ আশ্বাস দেন সমাজকল্যাণ উপদেষ্টা।

সাক্ষাৎকালে পুনাক সভানেত্রী আহতদের শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা এবং বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাদের চিকিৎসার বাস্তব অবস্থা উপদেষ্টার কাছে বর্ণনা করেন।

উপদেষ্টা গুরুত্বসহ পুনাক সভানেত্রীর কথা শোনেন। তিনি একটি পরিকল্পনার মাধ্যমে আহতদের পুনর্বাসন ও দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা অনুদান দেওয়ার আশ্বাস দেন। পুনাক সভানেত্রীর সঙ্গে জুলাই আন্দোলনের কয়েকজন বিপ্লবী বীর উপস্থিত ছিলেন।

এ সময় সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী, পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর