জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা করেছে রূপালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা দেন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়া ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাঈন উদ্দিন মাসুদ, সালামুন নেসাসহ উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।