1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষা র্থীরা তীব্র মানসিক চাপে : ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উদ্বেগ ও তীব্র মানসিক চাপে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

তিনি বলেন, সামাজিক আচরণ পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ জুলাই অভ্যুত্থান। এ আন্দোলনের কারণে আমরা এখন মুক্ত। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও তীব্র মানসিক চাপ রয়েছে। এটি নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ক গবেষণা রিপোজিটরি শেয়ারিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ইউজিসিতে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, সামাজিক আচরণ পরিবর্তনের ওপর গবেষণা রিপোজিটরি তৈরি একটি প্রশংসনীয় কাজ। এ প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট গবেষকরা প্রয়োজনীয় তথ্য সহজে সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মাছুমা হাবিব। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ কা ফিরোজ আহম্মেদ এবং ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল।

ইউজিসি সূত্র জানায়, সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে দেশের গবেষণা তথ্যসমূহ একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ‘এসবিসি রিসার্চ রিপোজিটরি’ তৈরি করা হয়েছে। এতে গত পাঁচ বছরে দেশে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে পরিচালিত ১৫০টি গবেষণার তথ্য সংরক্ষণ করা হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষকরা দ্রুত ও সহজে এসবিসি-বিষয়ক গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন গবেষণা পরিচালনার দিকনির্দেশনা পাবেন।

ইউজিসি ও ইউনিসেফের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে গবেষণা পরিচালনা এবং এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় এ রিসার্চ রিপোজিটরি প্রণয়ন করা হয়েছে। শিক্ষকদের সহায়তায় এ রিসার্চ রিপোজিটরি তৈরি করেছে।

ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশান বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসির পরিচালক, অতিরিক্ত পরিচালক, ১২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, রেজিস্ট্রার এবং ইউনিসেফের প্রতিনিধি অংশ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর