1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‌‘জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াবো’

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো গোষ্ঠী যদি নারীদের পেছনে ফেলার চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত—জুলাই বারবার ফিরে আসবে। সরকার যা-ই করুক না কেন, আমরা জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াবো। আর তাই নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত রিকশা র‍্যালি শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই কন্যা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজকের অনুষ্ঠানে ‘জুলাই কন্যারা’ যে বক্তব্য দিয়েছে, আমি তার প্রতিটি কথার সঙ্গে একমত। সরকারের একজন সদস্য হিসেবে আমি বলছি, এখনও যদি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়ে যাবে। সমাজে পুরুষতন্ত্র এখনো টিকে আছে। আর এই পুরুষতন্ত্রই নারীদের পেছনে ঠেলে দিতে চায়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকার প্রতি বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকের অবদান আমরা ভুলব না। তাদের স্যালুট জানাই।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর