1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জুনিয়র হকি, চীনের কাছে ১৯ গোল খেয়ে অভিষেক বাংলাদেশের মেয়েদের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | ওমানে মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ছেলেরা বিশ্বকাপের টিকিট নিয়ে দেশে ফেরার পর মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছে মেয়েরা। প্রথমবারের মতো এশিয়া পর্যায়ে খেলতে গিয়ে বাস্তবতা বুঝলো মেয়েদের দল। নারী জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে প্রথম ম্যাচে চীনের কাছে ১৯-০ গোলে হেরে অভিষেক হলো বাংলাদেশের।

শনিবার মাসকাটে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে চীন। ছেলেরা চীনের বিপক্ষে দুই ম্যাচ খেলে একটি ড্র করেছে এবং আরেকটি জিতেছে। মেয়েদের হকিতে দুই দেশের পার্থক্যটা বোঝা গেলো প্রথম ম্যাচে।

চীন প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ৬-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোর বেড়ে হয় ১০-০। তৃতীয় কোয়ার্টারে চীন আরো চার গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে করে ১৪-০। শেষ কোয়ার্টারে ৫ গোল দিয়ে ১৯-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চীনের মেয়েরা।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে রোববার ভারতের বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল মালয়েশিয়া ও থাইল্যান্ড। ১০ ডিসেম্বর থাইল্যান্ড ও পরের দিন গ্রুপের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর