1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি : কলকাতায় বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু, দাবি মমতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | কলকাতা | কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘটনায় আন্দোলনে উত্তাল গোটা রাজ্য। সেই সঙ্গে রাজ্যজুড়ে ৩৫ দিন ধরে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এতে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এই বিষয়ে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, এটা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেছে। এ কারণে আমরা ২৯ জনের মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত প্রতিটি পরিবারে রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

এক মাস আগে আরজি কর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালের ভেতরই ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর পশ্চিমবঙ্গের ডাক্তাররা আন্দোলন শুরু করেন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তাদের দাবি না মানায় বৈঠকটি হয়নি।

ডাক্তাররা দাবি করেছিলেন, মমতার সঙ্গে যে বৈঠকটি তাদের হবে সেটি সরাসরি সম্প্রচারকরতে হবে। কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই এ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেওয়া সম্ভব নয়।

দাবি না মানায় চিকিৎসকরা মমতার সঙ্গে দেখা না করেই চলে যান। এরপর তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি। তাও তিনি চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর