1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | সিরিজের প্রথম ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত। ওই ম্যাচ হেরে গিয়েছিলো পাকিস্তান। তাতেই দারুণ সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো মোহাম্মদ রিজওয়ানের দলকে। তবে, পরের দুই ম্যাচে আর স্বাগতিক জিম্বাবুয়েকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে হারিয়েছিলো ১০ উইকেটের ব্যবধানে। এবার শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের করা ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন সর্বোচ্চ ৫১ রান করার পরও বড় ব্যবধানে হারতে হলো জিম্বাবুয়েকে।

৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। জয়লর্ড গাম্বি ৫ রানে, ডিওন মায়ার্স ৪ রানে আউট হন। তাদিওয়ানাসে মুরুমানি ২৪ রানে আউট হন। ৫১ রান করেন ক্রেইগ আরভিন, ২৪ রান করেন সিন উইলিয়ামস, ৩৭ রান করেন ব্রায়ান বেনেট। ২০ রান করেন ক্লাইভ মাদান্দে।

পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল নেন ২টি করে উইকেট। ফয়সাল আকরাম ও কামরান গুলাম নেন ১ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও নেন কামরান গুলাম।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কামরান গুলামের ৯৯ বলে ১০৩ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে পাকিস্তান। ৫০ রান করেন আবদুল্লাহ শফিক। ৩৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩১ রান করে সাইম আইয়ুব। ৩০ রান করেন সালমান আগা, অপরাজিত ২৯ রান করেন তৈয়ব তাহির।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর