জ্যেষ্ঠ প্রতিবেদক | দৌলতপুরে জাল ওয়ারিশ সনদ দিয়ে দুই ভাইয়ের সম্পত্তি ৭৫ ভাগ অবৈধভাবে বিক্রি ও বাকি সম্পত্তি বিক্রয় করে ভারতে পলায়নের অপচেষ্টা৷। খুলনার দৌলতপুর থানাধীন বিনাপানি স্কুল সংলগ্ন শরৎ আগারওয়ালা নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারিশ সনদ জালিয়াতি করে পিতার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। মৃত মহাদেব আগারওয়ালার রেখে যাওয়া সম্পত্তি থেকে পুত্র নির্মল আগারওয়ালাকে বাদ দিয়ে ভাইকে বঞ্চিত করে দৌলতপুর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীর দেওয়া জাল ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে ৭৫ ভাগ সম্পত্তি বিক্রি করা হয়। পৈত্রিক সম্পত্তি দাবী করায় ভুক্তভোগীকে এলাকাছাড়া করতে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে জীবননাশের হুমকি দেওয়া হয়। তখন ভুক্তভোগী অনুপ আগারওয়ালা থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং- ১৫৬, তারিখ: ০৩/০৮/২০২৩ইং। দৌলতপুর থানায় করা জিডি সূত্রে জানা গেছে দৌলতপুর থানাধীন বিনাপানি স্কুল সংলগ্ন মৃত মহাদেব আগারওয়ালার বিপুল সম্পত্তি এবং পরিমল আগারওয়ালা, নির্মল আগারওয়ালা, স্বজন আগারওয়ালা, কমল আগারওয়ালা এবং শরৎ আগারওয়ালা নামে ৫ সন্তানকে রেখে ২০০০ সালের ১৩ মে বার্ধক্যজনীত কারণে পরলোক গমন করেন। মহাদেব বাবুর মৃত্যুর পর মহাদেব বাবুর সন্তান নির্মল আগারওয়ালার স্বজনরা জানতে পারে ওয়ারিশ কায়েম সনদে মহাদেবে বাবুর দুই সন্তানকে বাদ দিয়ে ৩ সন্তান দেখিয়ে মহাদেব বাবুর রেখে যাওয়া বিপুল সম্পত্তি বিক্রয় করিয়া থাকে। বিষয়টি জানতে পেরে মহাদেব বাবুর সন্তান মৃত নির্মল আগারওয়ালার পুত্র অনুপ আগারওয়ালা তৎকালীন ৫নং ওয়ার্ড অফিস থেকে একটি ওয়ারিশান সনদ তুলে যাতে মৃত মহাদেবে বাবুর প্রকৃত ৫ সন্তানকে ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে। ঐ সময় তিনি জানতে পারেন একই অফিস থেকে ২০১৮ সালের ২৩ অক্টোবর (স্মারক নং-১১৩/২০১৮) ওয়ারিশ কায়েম সনদপত্র তোলা হয়। যেখানে তথ্য গোপন করে অসৎ উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে দুই ভাইকে বাদ দিয়ে ৩ ভাইয়ের নাম দেখিয়ে ওয়ারিশ কায়েম সনদ তোলা হয়। বিষয়টি জানা জানি হয়ার পর তিন ভাইয়ের সাথে যোগ-সাজস করিয়া কমল আগারওয়াল ভারতে পালাইয়া যায়। বিষয়টি নিয়ে তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীর অফিসে হাটাহাটি করে সমাধান না পাওয়ায় বিষয়টি নিয়ে কাউন্সিলরকে এবং মহাদেবের পুত্র শরৎ আগারওয়ালাকে উকিল নোটিশ পাঠান অনুপ আগারওয়ালা। অনুপ আগারওয়ালা জানায় তার দাদুর রেখে যাওয়া সম্পত্তি আত্মসাতের জন্য জালজালিয়াতি করে মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় কাউন্সিল অফিস থেকে তার বাবা এবং কমল আগারওয়ালাকে বাদ দিয়ে অসৎ উদ্দেশ্যে ওয়ারিশ সনদ বের করেন। বিষয়টি জানার পর তৎকালীন কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ করলে তিনি এবং শরৎ আগারওয়ালা গং তাকে জীবননাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে তিনি একটি জিডি করেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ঐ কাউন্সিলর বর্তমানে পালিয়ে আছেন। উল্লেখ্য তৎকালীন আওয়ামী লীগের এক নেতার পিএস ও কাউন্সিলরের সহযোগিতায় শরৎ আগারওয়ালা গং ওই অপকর্মগুলো করেন। বর্তমানে তারা ভূক্তভোগিদের বাকি ২৫ ভাগ সম্পদ বিক্রি করে ভারতে পালানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগিদের নানানরকম হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এ বিষয়ে দৌলতপুুর থানার পরিদর্শক (তদন্ত) অবগত রয়েছেন। এমতাবস্থায় ভুক্তভোগিদের ন্যায্য অধিকার আদায়ে এবং বাকি ২৫ ভাগ সম্পদ অবৈধ বিক্রির অপচেষ্টা থেকে বিরত রাখতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বহৃদয় দৃষ্টি কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.