1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জালিয়াতি করে সরকারি চাকরি, ৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পঠিত

জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দাখিল করে বিসিএস প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদক জানায়, চাকরি নেওয়া কর্মকর্তারা হলেন ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডার সঞ্জয় দাস (রেজিস্ট্রেশন নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার সুকান্ত কুন্ডু (রেজিস্ট্রেশন নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডার আবু সালেহ মো. মুসা (রেজিস্ট্রেশন নম্বর-০৮২৮১৪)।

জানা গেছে, এরই মধ্যে পিএসসি’র তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানের সুপারিশের আলোকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ প্রস্তুতপূর্বক পাবলিক সার্ভিস কমিশনে তা দাখিল করে বিসিএসে আবেদন করেন অভিযুক্তরা। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, অবতীর্ণ সনদটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। উক্ত অপরাধের পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭ এর ১০(চ) বিধির আলোকে মামলা রুজু করার জন্য কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই মামলা তিনটি করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর