1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাপান-দক্ষিণ কোরিয়াসহ ৬ দেশের পণ্যে নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস ও মিয়ানমারের পণ্যেও নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে আগামী ১ আগস্ট থেকে।

সোমবার (৭ জুলাই) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব দেশের নেতাদের উদ্দেশ্যে লেখা চিঠি প্রকাশ করে নতুন শুল্কের ঘোষণা দেন। চিঠিতে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন— কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করলে তারা যে পরিমাণ বাড়াবে, সেটি ২৫ শতাংশের সঙ্গে যোগ করে আরও বাড়তি শুল্ক বসানো হবে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন,
আপনারা যদি নিজেদের শুল্ক বাড়ান, তবে আপনারা যত শতাংশ বাড়াবেন, সেটাই আমাদের ২৫ শতাংশের সঙ্গে যোগ হবে।

কোন দেশ থেকে কোন পণ্যে কত শুল্ক?
ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, মালয়েশিয়ার ২৫ শতাংশ, কাজাখস্তান ২৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ, লাওস ও মিয়ানমারের পণ্যে ৪০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র।

এছাড়া গাড়ির ক্ষেত্রে আলাদা করে ২৫ শতাংশ এবং স্টিল ও অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ শুল্ক যোগ হবে।

ট্রাম্পের মতে, এই শুল্ক হার তুলনামূলকভাবে ‘সহনীয়’।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর