1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জান্নাতুল নাঈমের কবিতা : তুমি হবে এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত

আমাকে ভালোবাসতে এসো না
আমাকে ভালোবাসলে তোমার পুরোনো সভ্যতা ধ্বংস হয়ে যাবে
শহর থেকে গ্রামে আগুনের লেলিহান শিখা জ্বলবে
দুঃখের ভারে একেকটি দিন-রাত বর্ষণ হবে
আমাকে ভালোবাসলে প্রতিবার তুমি নতুন হবে
যেন নতুন কুড়ির মতো সবুজ হবে।

আমাকে ভালোবাসতে এসো না
আমাকে ভালোবাসলে প্রতিবাদ সভা বসবে
জনগণ সবাই গোলটেবিলে বসবে
প্রতিশোধের নেশায় তোমাকে স্থির থাকতে দেবে না
আমাকে ভালোবাসলে প্রতিবার তুমি হবে নতুন রাষ্ট্র।

****

মনবন

নতুন নতুন দুঃখ ভারে কত রোজ ভাসি
ভাসতে ভাসতে কাঠের টুকরোর মতো হঠাৎ থামি
এই যে তুমি রোজ দরজা খুললে হাসিমুখ দেখো
হাসতে হাসতে ক্লান্তির অবসানে কেটে যায় তোমার সন্ধ্যা
তবে তুমি জেনে রেখো, আমৃত্যুকাল
এই হাসির ভিড়ে বেদনা রোজ ভাসে।

কান্নার নদী রোজ নতুন প্রেমের নৌকা চলে
তুমি আমি নির্জনায় হাসি আনতে মনবনে ঘুরে বেড়াই
এই যে তুমি গভীর দুঃখে হাত বাড়ালে আমাকেই পাও
দুঃখ ভুলে কেটে যায় তোমার ব্যস্ত দিন
তুমিও জেনে রেখো সেই সব দিনকাল
যা আজও আমার মস্তিষ্কে তোলপাড় করে।

****

স্মৃতিপট

জানি তোমার সন্ধ্যে কাটে নীরবতায়
আজও তুমি আকাশ দেখলে মনে করো আকাশের মতো বিশালাক্ষ্মী মেঘকে
যেই মেঘ উড়ে এসে আমার চোখে বৃষ্টি এনেছিলো
আমি তোমায় আজন্মকাল দাবী নিয়েই বলবো
তুমি শুধু ছাতা হয়ে থেকো
ওইসব দুঃখ আমায় ছুঁতেও পারবে না
কিছুটা ছুলেও বেসালাম হবো না।

জানি, আজও তুমি স্মৃতির দলে সেই স্মৃতিপট দেখো
মানুষ যেন নয় একেকজন দুঃখ দেওয়া শিকারী
কেমন কেমন শিকারের নেশায় রোজ মুখ উদগ্রীব ছিল
যেন চোখের শিশিরে কেটে গেলো কিছুকাল
তুমি বরং নিজের গড়া নগরে হেঁটে বেড়াও
শিকারী সব একদিন ক্লান্ত হয়ে যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর