1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

আগামী বছর জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এ কারণে শিক্ষার্থীরা দেরিতে বই পেয়েছিল। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায় সেজন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এর আগে যারা বই পেয়েছিল, তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কেমন ছিল এবং কারা একাধিক অর্ডার পাচ্ছে, মনোপলি হচ্ছে কি না- এসব বিষয় যাচাই করা হবে। এ কারণে আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, অনিয়মের অভিযোগ মাঝেমধ্যে পাওয়া যায়। একজন ঠিকমতো কাজ না করে একাধিক অর্ডার নিয়ে নেয় এমন অভিযোগও আছে। এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে বলা হয়েছে।

এবার জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবে কি না- এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অবশ্যই এবার জানুয়ারিতেই পাবে। গতবার আমরা নভেম্বরে অর্ডার দিয়েছিলাম, এবার সেপ্টেম্বরে দিয়েছি। আগামী সপ্তাহে আবার বৈঠক হবে।

গত বছর শিক্ষার্থীরা নতুন বই মার্চ মাসে হাতে পেয়েছিল জানালে তিনি বলেন, এবার জানুয়ারিতেই পাবে। এজন্যই তো সেপ্টেম্বরে অর্ডার আনা হয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত হতে পারে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করছি দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর