1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাতীয় নাগরিক সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের মধ্যদিয়ে রাজধানীতে ‘জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এবার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতিকে না বলি, ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি’।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন হলে এ সম্মেলন আয়োজন করা হয়।

নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি নাগরিক আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলার সাহসই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে।

মূল প্রবন্ধে সালমান মাহমুদ বাংলাদেশের দুর্নীতির প্রেক্ষাপট, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং নাগরিক প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া কোনো অসম্ভব স্বপ্ন নয়। নাগরিকরা সচেতন ও ঐক্যবদ্ধ হলে এ পরিবর্তন অনিবার্য।

সম্মেলনের শেষপর্বে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর