1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবারও পেছালো

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে। এ নিয়ে দুই দফা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করলো কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে অনলাইনে প্রাথমিক আবেদন শেষ হয় গত ২৫ এপ্রিল। ৩ মে ভর্তি পরীক্ষা গ্রহণ করার কথা ছিল। তাতে প্রথম দফায় পরিবর্তন এনে ৩১ মে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। এবার দ্বিতীয় দফায় এ পরীক্ষা পেছানো হলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর